এনইউ'র শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নে কাজ করবে ‘নোসাব’: বললেন প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেক রাফিও.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এনইউ'র শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নে কাজ করবে ‘নোসাব’: বললেন প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেক রাফিও..

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
এনইউ'র শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নে কাজ করবে ‘নোসাব’: বললেন প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেক রাফিও..
এনইউ'র শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নে কাজ করবে ‘নোসাব’: বললেন প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেক রাফিও..
ছবি: সংগৃহীত
‘NUSAB’ – new platform for National University students, founded by journalist Rafio

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, যাকে বিনোদন জগৎ, শিক্ষাঙ্গন ও গণমাধ্যমে “রাফিও” নামে সবাই চেনে।

রাফিও পেশায় একজন সাংবাদিক, পাশাপাশি অভিনেতা, তরুণ সংগঠক এবং সামাজিক উদ্যোগের কর্মী। তিনি বলেন,

“বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা এক কোটিরও বেশি। কিন্তু তাদের জন্য কোনো সক্রিয় প্ল্যাটফর্ম নেই, যারা তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। সেই অভাব থেকেই ‘নোসাব’-এর জন্ম। আমরা চাই শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হোক, নিজেদের অধিকার নিজেরাই জানুক ও দাবি তুলুক।”

রাফিও আরও জানান, নোসাবের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের শিক্ষা, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক নেতৃত্ব বিষয়ে বাস্তবমুখী কর্মসূচি হাতে নেওয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেশনজট, ফলাফল বিলম্ব ও একাডেমিক জটিলতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সংগঠনটি ইতোমধ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে কাঠামো গঠনের কাজ শুরু করেছে। “Unity, Education, and Progress” – এই মূলমন্ত্রে নোসাব জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ পরিবার গড়ে তুলতে চায়।

রাফিও বলেন,

“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু ডিগ্রি অর্জন নয়, বরং বাস্তব জীবনে নেতৃত্ব, দক্ষতা ও মানবিকতা অর্জন করুক। নোসাব হবে তাদের শক্তির জায়গা, প্রেরণার কেন্দ্র।”

শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল ইতোমধ্যেই এই সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে মনে করছেন, নোসাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিক উন্মোচন করবে।

নোসাব বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ও সরাসরি সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে। আগামী মাসে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, যেখানে সারাদেশের কলেজ প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator