কেরাণীগঞ্জে প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা | আই নিউজ বিডি

কেরাণীগঞ্জে প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।..
Eidok-এ শেয়ার
কেরাণীগঞ্জে প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮)-এর সঙ্গে আঁখির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১০ বছর ধরে দু’জনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক চললেও সুফিয়ানের পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এই মানসিক চাপের মধ্যেই শনিবার সকালে ভিডিও কলে কথা বলার সময় হঠাৎ আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আঁখির মা বিউটি বেগম বলেন, “মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসত। ওদের সম্পর্কের বিরোধিতা মেয়েটা সহ্য করতে পারেনি। অনেকবার বোঝানোর পরও শেষ পর্যন্ত সে এই ভয়ংকর কাজটা করে ফেলল।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি প্রেমজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 54 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 81 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 86 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 126 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 64 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 121 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 158 ভিউ