বান্দরবান প্রতিনিধি,সাইফুল ইসলাম
২৫ অক্টোবর ২০২৫ ইং
নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় ইলিভেন গ্রুপের আয়োজনে “তুমব্রু ইয়ং স্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (২য় আসর)” এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে তুমব্রু মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ নেওয়াজ চৌধুরী, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফিজুর রহমান, সাধারণ সম্পাদক, তুমব্রু বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি.।
পরিচালনায় ছিলেন জনাব নুরুল আবছার, অর্থ সম্পাদক, ঘুমধুম-তুমব্রু-বালুখালী সিএনজি মাহিন্দ্রা সমবায় সমিতি লি. এবং সঞ্চালনায় ছিলেন জনাব সাইফুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ৩নং ওয়ার্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব জাহেদ হোসাইন, প্রধান শিক্ষক, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
জনাব আবদুর রহিম, প্রধান শিক্ষক, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়
জনাব নুরুল কবির, প্রধান শিক্ষক, বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
উক্ত উদ্বোধনী খেলায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।