চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৭টি মহিষ আটক | আই নিউজ বিডি

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৭টি মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা..
Eidok-এ শেয়ার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৭টি মহিষ আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যরা। মহিষগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শুক্রবার ভোর সোয়া ৬টায় মহিষগুলো জব্দ করা হয়।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর সোয়া ৬টায় চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল শাহজানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টিসহ মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 66 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 ভিউ