বাবার কিডনি অপারেশনের টাকাসহ হারানো মানিব্যাগ ফিরিয়ে দিলেন ঢাকা… | আই নিউজ বিডি

ঢাকা

বাবার কিডনি অপারেশনের টাকাসহ হারানো মানিব্যাগ ফিরিয়ে দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী

****
Eidok-এ শেয়ার
বাবার কিডনি অপারেশনের টাকাসহ হারানো মানিব্যাগ ফিরিয়ে দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

 

বাবার কিডনি অপারেশনের জন্য ব্যাংক থেকে তোলা ৩১ হাজার টাকা হারিয়ে ফেলেছেন মো. শাহাদাত হোসেন। কিন্তু সেই টাকাসহ মানিব্যাগটি ফিরিয়ে দিলেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।

 

রাজধানীর নিউমার্কেট এলাকার নায়েমের গলির সামনে রাস্তায় পড়ে থাকা মানিব্যাগটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িয়ে পান মেহেদী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

মানিব্যাগ খুলে তিনি দেখেন, এর ভেতরে রয়েছে ৩১ হাজার ১৫৬ টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংক কার্ড। পরে মানিব্যাগে থাকা তথ্যের মাধ্যমে তিনি প্রকৃত মালিক শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে টাকাসহ মানিব্যাগটি তার হাতে ফিরিয়ে দেন। শাহাদাতের পিতার নাম আবুল বাশার।

 

মেহেদী হাসান বলেন, “আজকে রাত সাড়ে ৯টার দিকে আমি একটি মানিব্যাগ কুড়িয়ে পাই। মানিব্যাগে ৩১ হাজার ১৫৬ টাকা ছিল। আমি উক্ত মানিব্যাগ চেক করি। এরপর যথাযথ প্রমাণ মিলিয়ে মানিব্যাগ তাকে ফিরিয়ে দিতে সক্ষম হই। এই ৩১ হাজার টাকা ছিল তার বাবার কিডনির চিকিৎসার জন্য। তাকে মানিব্যাগ ফিরিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

 

কীভাবে মালিকের সন্ধান পেলেন জানতে চাইলে তিনি বলেন, “তার মানিব্যাগে রড চুরি হওয়ার মামলার কাগজপত্র ছিল এবং তার ভিজিটিং কার্ড ছিল। এছাড়াও তার ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। যার ফলে সেখান থেকে তার নাম্বারটি পাওয়া যায়। পরে কল দিয়ে তাকে আনার পর তিনি তার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সহ যথাযথ প্রমাণ দিয়ে আমার কাছ থেকে মানিব্যাগটি নেন।”

 

মানিব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, “আমি ব্যাংক থেকে টাকাগুলো উঠানোর পর মানিব্যাগে রাখি। কিন্তু ভুলবশত আমার মানিব্যাগটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি। এর মধ্যে মেহেদী ভাই আমাকে কল দিয়েছে। মানিব্যাগে থাকা আমার সব টাকা ঠিক আছে। আগামীকাল চাঁদপুরে আমার বাবার অপারেশন আছে। এই মুহূর্তে আমার জন্য টাকাগুলো খুবই উপকারী। মেহেদী ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তার সততায় আমি অভিভূত।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ