কটিয়াদীতে অগ্নিদগ্ধ গৃহহীনকে ঘর উপহার দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী!
মিজানুর রহমান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের হতদরিদ্র মোঃ মতি মিয়ার বাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তার পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সহযোগিতায় অগ্নিকাণ্ডের পরপরই সাময়িকভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হলেও স্থায়ী বসবাসের কোনো উপায় ছিল না।
এই দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে এবং সহযোগিতায় মোঃ মতি মিয়ার জন্য নতুনভাবে একটি ঘর নির্মাণ করে উপহার দেওয়া হয়।
ঘর হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত দোয়া ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর ২০২৫ , বৃহস্পতিবার বিকেলে। অনুষ্ঠানটি এক মানবিক আবহ সৃষ্টি করে এলাকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ সাইদুল হক (বিএসসি), উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি রহমত আলী আকন্দ, এবং সাংবাদিক আলমগীর জোয়ারদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ইসলামী সমাজব্যবস্থায় পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা একটি মৌলিক শিক্ষা। এই ঘরটি কেবল ইট-পাথরের নির্মাণ নয়, বরং এটি ইসলামী ভ্রাতৃত্ব ও মানবিক দায়বদ্ধতার প্রতীক।”
অগ্নিদগ্ধ মতি মিয়া ঘর পেয়ে চোখে আনন্দাশ্রু নিয়ে বলেন, “আমি ভেবেছিলাম আমার সব শেষ। কিন্তু জামায়াতে ইসলামী ও এলাকাবাসী যে সহযোগিতা করেছেন, তাতে আমি নতুন করে বাঁচার সাহস পেয়েছি। আমি সবাইকে দোয়া করছি, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।”
অনুষ্ঠান শেষে নবনির্মিত ঘরের সামনে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যাতে আল্লাহ তাআলা এই ঘরকে বরকতময় করেন এবং পরিবারটির
জীবন শান্তিময় করেন।