যশোরে হাতবোমা হামলার মূল হোতা পিচ্চি রবি র‌্যাবের হাতে গ্রেপ্তার | আই নিউজ বিডি

যশোর

যশোরে হাতবোমা হামলার মূল হোতা পিচ্চি রবি র‌্যাবের হাতে গ্রেপ্তার

যশোর শহরের রেলগেটে হাতবোমা হামলার মূল হোতা রবি ওরফে পিচ্চি রবিকে (৩২) চাঁচড়া মোড় এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। সে রেলগেট চোরমারা দীঘির পাড় এলাকার বাসিন্দা ও একাধিক মামলার আসামি। গত শনিবার ..
Eidok-এ শেয়ার
যশোরে হাতবোমা হামলার মূল হোতা পিচ্চি রবি র‌্যাবের হাতে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : যশোর শহরের রেলগেট এলাকায় এক যুবকের ওপর হাতবোমা হামলার ঘটনায় আলোচিত আসামি রবি ওরফে পিচ্চি রবিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রবি রেলগেট চোরমারা দীঘির পাড় এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আটক হওয়ার আগে পিচ্চি রবি চাঁচড়া মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ছদ্মবেশে অভিযান চালিয়ে দ্রুত তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে প্রাইভেটকার চালক রবিউল ইসলাম রনি নিজ বাড়ির সামনে ছিলেন। সে সময় রবি ও মুরাদ নামের দুই ব্যক্তি তাকে বেনাপোলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু রনি জানান, তিনি তখন ব্যস্ত থাকায় যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে হাতবোমা (ককটেল) নিক্ষেপ করে। বোমাটি রনির মাথার ওপর দিয়ে পাশের একটি দোকানে গিয়ে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে রনি আহত হন। ঘটনার পর হামলাকারীরা রনিকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে শনিবার রাতে কোতোয়ালি থানায় পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. রাসেল বলেন, “পিচ্চি রবির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার অবস্থানের খবর পেয়ে র‌্যাব তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, পিচ্চি রবি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 82 ভিউ