ঠাকুরগাঁও,সংবাদদাতা॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে চাষযোগ্য আগাম উচ্চ ফলনশীল হোয়াইট লেডি জাতের ফুলকপি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন এলাকায় মাহীকো ইন্টারন্যাশনাল কোম্পানির উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ কৃষক শামসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহীকো ইন্টারন্যাশনাল কোম্পানির কান্ট্রি হেড গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিলার শাহাজুল ইসলাম ও প্রতিনিধি ভীষ্মদেব। এ সময় স্থানীয় কৃষক তরিকুল ইসলাম, শাহাজাহান আলী ও মাঝহারুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট