আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার হেমায়েতপুর এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এই কার্যক্রম পরিচালনা করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আমান উল্লাহ আমানের সুযোগ্য পুত্র, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি, এডভোকেট মোঃ মেহেদী হাসান। তিনি এদিনের লিফলেট বিতরণ কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন এবং এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীক সমর্থনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কার্যক্রমে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এডভোকেট মোঃ মেহেদী হাসান জানান, “আমরা এলাকার জনগণের কাছে আমাদের প্রার্থীর কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরার জন্য এই লিফলেট বিতরণ করেছি। আশা করি নির্বাচনে জনগণ আমাদের পক্ষে সমর্থন জানাবেন।”
স্থানীয়রা এ ধরনের প্রচারণা কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে এটি কার্যকর হিসেবে দেখছেন।