যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে সহকর্মীর হাতে চালক খুন | আই নিউজ বিডি

যশোর

যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে সহকর্মীর হাতে চালক খুন

যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে দ্বন্দ্বের জেরে সহকর্মীর হাতে খুন হয়েছেন ইজিবাইক চালক জাহিদ হোসেন (৩৫)। নিহতের ভাই অহিদ শেখ কোতোয়ালি থানায় মামলা করেছেন। অভিযুক্ত আশরাফুল ইসলাম আশা (৩০) পলাতক, প..
Eidok-এ শেয়ার
যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে  সহকর্মীর হাতে চালক খুন
ছবি: সংগৃহীত

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই অহিদ শেখ শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় শহরের ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশা (৩০)কে একমাত্র আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জাহিদ ও আসামি আশরাফুল দুজনেই ইজিবাইক চালক এবং একে অপরের পরিচিত ছিলেন। ইজিবাইক চালানো নিয়ে তাদের মধ্যে আগে থেকেই প্রতিযোগিতা ও মনোমালিন্য ছিল।

গত ১৮ অক্টোবর সকালে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন আশরাফুল। সে সময় জাহিদ সেখানে গিয়ে বলেন, “আর কত সময় লাগবে?” — এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল পাশের একটি কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর আশরাফুল নিজেই আহত জাহিদকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জাহিদকে মৃত অবস্থায় পান।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল বলেন, “ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। তাকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 82 ভিউ