১৪ দিনেও খোঁজ মেলেনি শালফা গ্রামের আরিফ মোল্লার, পরিবারে চরম উদ্বেগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৪ দিনেও খোঁজ মেলেনি শালফা গ্রামের আরিফ মোল্লার, পরিবারে চরম উদ্বেগ..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
১৪ দিনেও খোঁজ মেলেনি শালফা গ্রামের আরিফ মোল্লার, পরিবারে চরম উদ্বেগ..
১৪ দিনেও খোঁজ মেলেনি শালফা গ্রামের আরিফ মোল্লার, পরিবারে চরম উদ্বেগ..
ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আরিফ মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন দীর্ঘ ১৪ দিন ধরে। তার কোনো সন্ধান না মেলায় পরিবারে নেমেছে আতঙ্ক ও কান্নার রোল।..




পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সকালে আরিফ মোল্লা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। আত্মীয়স্বজন ও পরিচিতজনের বাড়ি-ঘরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
অবশেষে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আরিফের ভাই বারিক মোল্লা শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হওয়ার দিন থেকে আরিফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি কোথায় আছেন সে সম্পর্কে কেউ কিছু জানে না।
এদিকে আরিফ মোল্লার নিখোঁজে পরিবার ও এলাকাবাসী এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তার সঙ্গে কোনো অঘটন ঘটতে পারে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন জানান, নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আরিফ মোল্লাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator