খালিশপুরে বিশেষ অভিযান: খুনের মামলার ৩ আসামী গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খালিশপুরে বিশেষ অভিযান: খুনের মামলার ৩ আসামী গ্রেফতার

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
খালিশপুরে বিশেষ অভিযান: খুনের মামলার ৩ আসামী গ্রেফতার
খালিশপুরে বিশেষ অভিযান: খুনের মামলার ৩ আসামী গ্রেফতার
ছবি: সংগৃহীত
খুলনার খালিশপুর থানা পুলিশ সবুজ খা হত্যা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে। রূপসা ও তেরখাদা এলাকা থেকে গ্রেফতার হওয়া কালাম, সাগর ও সুজনের বিরুদ্ধে ধারাবাহিক জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ হত্যায় ব্যবহৃত ..

 

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : খুলনার খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সবুজ খা হত্যা মামলার তিনজন মূল আসামীকে গ্রেফতার করেছে। মামলার নম্বর ১০, তারিখ ৯ অক্টোবর ২০২৫, ধারা ৩০২/৩৪ অনুযায়ী এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তারা।

গ্রেফতারকৃতরা হলো:

  • ০৫ নং আসামী কালাম (৫৫) এবং ০৬ নং আসামী সাগর (২১), যাদের রুপসা থানার গোয়ালবাড়ীর চর এলাকা থেকে রাত ১টার দিকে গ্রেফতার করা হয়।

  • ০২ নং আসামী সুজন (২৪), যাকে তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাত ২টার দিকে গ্রেফতার করা হয়।

এর আগে মামলার ০৩ নং আসামী নাজমা (৩৭)-কেও গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একে অপরের সঙ্গে যোগসাজশ করে ভিকটিমকে পথ আটকায় এবং মারধর শুরু করে। ০৫ নং আসামী কালাম ভিকটিমের বাম হাত ধরে আঘাত চালায়, আর ০৬ নং আসামী সাগর ও ইতিপূর্বে গ্রেফতারকৃত নাজমা ভিকটিমের দুই পা চেপে ধরে। ০২ নং আসামী সুজন ভিকটিমকে চা-পাতি দিয়ে তার দুই পা, দুই হাত, পিঠ ও কোমরে মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করে। রক্তক্ষরণে ভিকটিম নিস্তেজ হয়ে গেলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।

সুজনের দেওয়া তথ্য এবং উপস্থিত সাক্ষীদের সহায়তায় পুলিশ খালিশপুরের হাউজিং এস্টেট সেন্ট্রাল ওয়েস্ট ব্লক রোড নম্বর ১৭১, প্লট এ/৫০-এর সামনে পাকা ড্রেন থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাঁদামাখা ছোরা (দৈর্ঘ্য ২২.৫ ইঞ্চি, কাঠের বাটসহ) এবং রাস্তার বিপরীত পাশের ড্রেন থেকে একটি কাঁদামাখা হাসুয়া (দৈর্ঘ্য ২২ ইঞ্চি, কাঠের বাটসহ) উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং পুলিশ বলছে, আসামীরা ঘটনার পুরো পরিকল্পনা ও সঙ্গে থাকা অন্যদের নামও প্রকাশ করতে পারে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator