মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ড. রফিকুল ইসলাম দীর্ঘ ২৫ বছর ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তিনি হয়ে উঠেছেন এলাকার প্রেরণার প্রতীক।
শৈশব থেকেই মানবসেবাকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন ড. রফিকুল ইসলাম। চিকিৎসা পেশায় থেকে তিনি শুধু রোগীর সেবা নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নেও নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি গৃহহীনদের ঘর নির্মাণ করে দিয়েছেন, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করেছেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
স্থানীয়রা জানান, যে কোনো বিপদে-আপদে বা সামাজিক প্রয়োজনে ড. রফিকুল ইসলামকে পাওয়া যায় সবচেয়ে আগে। সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং একতা গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য।
মানুষের সেবায় নিবেদিত এই সমাজসেবক বলেন, “মানুষের মুখে হাসি ফুটানোই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের পাশে থাকতে চাই।”
ড. রফিকুল ইসলামের এমন মানবিক উদ্যোগ শুধু সাটুরিয়া নয়, পুরো মানিকগঞ্জ জেলার মানুষকেই অনুপ্রাণিত করছে সমাজসেবায় এগিয়ে আসতে।