জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময় | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময়

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর জামায়াতের পেশাজীবী শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জয়পুরহাট শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

শহর পেশাজীবী নায়েবে আমির ও পেশাজীবী সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী সভাপতি মোস্তাফিজুর রহমান।  

সভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান,  জামায়াতের শহর সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে মিডিয়ার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে মিডিয়া অনেকটাই স্বাধীনভাবে কাজ করছে। তাই সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা এবং জাতির সামনে সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে উপস্থাপন করা। জামায়াতে ইসলামী যে আদর্শে বিশ্বাস করে তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

ভবিষ্যতেও এমন মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ