"সৎ -ও মানবিক ইউএনওর পাশে কটিয়াদীবাসী ! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

"সৎ -ও মানবিক ইউএনওর পাশে কটিয়াদীবাসী !

Katiyadi Press avatar   
Katiyadi Press
"সৎ -ও মানবিক ইউএনওর পাশে কটিয়াদীবাসী !
"সৎ -ও মানবিক ইউএনওর পাশে কটিয়াদীবাসী !
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

সৎ ও মানবিক ইউএনওর পাশে কটিয়াদীবাসী !

 

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বর্তমানে একজন সৎ, মানবিক ও ন্যায়পরায়ণ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নতুনভাবে আলোকিত হয়েছে। তাঁর আন্তরিকতা, সততা ও জনগণের পাশে থাকার মানসিকতা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। উপজেলা বাসীরা জানিয়েছেন, ৫ আগস্টের আগে কটিয়াদীতে এমন একজন নির্বাচন ও নির্বাহী অফিসার তাঁরা দেখেননি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম স্যারকে পেয়ে কটিয়াদীবাসী গর্বিত ও আনন্দিত। তাঁর নিষ্ঠা, মানবিকতা ও কাজের প্রতি দায়িত্ববোধ তাঁকে মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 

তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন মানবিক অভিভাবক। সমাজের গরিব, অসহায় ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা নিজের পায়ে চলতে পারেন না, জীবনের নানা কষ্টে জর্জরিত, সাহায্যের আশায় প্রশাসনের দ্বারে আসেন— তাঁদের পাশে দাঁড়াচ্ছেন তিনি খোলা হৃদয়ে। তাঁর দরজা সবার জন্য খোলা, নেই বৈষম্য, নেই অহংকার।

 

উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা ত্রাণ বিতরণ— প্রতিটি ক্ষেত্রে তিনি মাঠপর্যায়ে থেকে কাজ করছেন জনগণের কল্যাণে। স্থানীয়রা বলেন, “উনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি গরিবের বন্ধু। তাঁর মতো ইউএনও পেয়ে আমরা সত্যিই গর্বিত।”

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম নিজেও বলেন, “আমি আমার সর্বোচ্চ শক্তি ও শ্রম দিয়ে আমার উপজেলার সকল নাগরিকের জন্য, যারা অসহায় বা সমস্যায় আছে, সরকারের নীতি ও সুযোগ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ।”

 

তবে কিছু স্বার্থান্বেষী মহল তাঁর এই সৎ ও মানবিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। তারা চোরের মতো আসে, চোরের মতোই চলে যায়। নিজেদের স্বার্থে সুবিধা না পেলে শুরু করে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো। কিন্তু সত্য কখনও থেমে থাকে না।

 

কটিয়াদীর সাধারণ মানুষ জানে— ন্যায়ের পথে ও সত্যের পথে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাই তারা একবাক্যে বলছেন, “আমরা ইউএনও মোঃ মাঈদুল ইসলাম স্যারের জন্য দোয়া করি। তিনি যেন দীর্ঘদিন এভাবেই মানবতার সেবায় ও সত্যের পথে থেকে কাজ করে যেতে পারেন।”

 

কটিয়াদী উপজেলার উন্নয়ন, শান্তি ও সুশাসনের পেছনে তাঁর নিরলস পরিশ্রম প্রমাণ করে দিয়েছে— “একজন সৎ মানুষ একাই সমাজে আলো ছড়াতে পারে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator