জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ( সেলপ) এর আয়োজনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে ব্র্যাকের ট্রেনিং সেন্টারে মঙ্গলবার বেলা ১১ টায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

জয়পুরহাট ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি (সেলপ) জেলা ব্যবস্থাপক মোঃ কায়েম উদ্দিন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর ট্রেড প্রশিক্ষক মোঃ ওয়াছেক বিল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দীকা তাওহীদা, ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) জেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, সেলপ এর অফিসার সন্ধ্যাতপ্ন, সিও সাবিনা ইয়াসমিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শুধু আঠারো বছর পার করলেই হবে না, লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। ব্র্যাকের স্বপ্ন সারথি দল থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে প্রত্যেকের আশেপাশে বাল্যবিবাহ বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই কার্যক্রমের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানও করেন।

অনুষ্ঠানে ১০ টি স্বপ্নসারথি দলের ২৫ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয় এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) বিভিন্ন ট্রেডের ২০ জন শিক্ষার্থীকেও সনদপত্র প্রদান করা হয়। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ