খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
ছবি: সংগৃহীত

                             

 

 আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। যারা আজ থেকে নিজেকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন একদিন তারা সমাজে নেতৃত্ব দিবেন। বিতর্ক যেমন মানুষকে যুক্তিবাদী করে তোলে, তেমনি দেশ ও বিশ^ সম্পর্কে জানতে সাহায্য করে। তিনি বলেন, স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতা শুধু বড়বড় শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও মফস্বলে ছড়িয়ে দিতে হবে। দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।
 
 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম। আইইউবি এর প্রতিনিধি মোঃ ফুয়াদ হোসেন ও  সাবেক বিতার্কিক সারোয়ার-ই-আক্তার অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ^বিদ্যালয়ের আয়োজিত এতে খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি সহযোগিতা করে ।

 পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন।

 বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুলের ৩২ জন  শিক্ষার্থী অংশ   নেন। আগামী ১৬ অক্টোবর বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হবে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 51 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 33 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ