পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত ..
পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখোলা সংক্রান্তে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ অক্টোবর)  বেলা ১২ টায় অফিসার ইনচার্জ পাঁচবিবি থানার আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।
সভায় অপরাধ প্রবণতা ও আইন শৃংখোলার অবনতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বালিঘাটা ইউপি'র বিচারকি ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মামুন সরকার, এসআই নুরুন্নবী, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার আইন শৃংখোলার অবনতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে একাধিক ইউপি চেয়ারম্যান মাদক চোরাকারবারি ও অপরাধীদের সাথে পুলিশের সখ্যতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator