মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত..
মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কদমতলা..

মোল্লাহাটে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কদমতলা এলাকায় এক আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কদমতলা স্কুল মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট–১ (সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দিপু বলেন, “আমি আপনাদের গ্রামের সন্তান। যদি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের মুখ উজ্জ্বল হবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে সাতবার দায়িত্ব পালন করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে। ভবিষ্যতেও জনগণের সেবা করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমি শুধু দলীয় নেতাকর্মীদের নয়, আমার এলাকার সব মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই।”

অন্যান্য বক্তারা বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে কদমতলা ও আশপাশের এলাকার মানুষ এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তাঁরা তাঁর সততা, মানবিকতা, উদারতা ও জনসেবার মনোভাবের প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আটজুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ নেয়ামত আলী মিটু। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, মুশফিকুর রহমান, গোলাম মোস্তফা চান, জামিল শেখ ও কিরণ ঢালী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম শিমুল ও রিপন শেখ ফোরকান।
সমাবেশে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ বিপুল উৎসাহ–উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator