তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করব বিএনপি—মাহবুবুর রহমান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করব বিএনপি—মাহবুবুর রহমান ..

Abdus Samad avatar   
Abdus Samad
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করব বিএনপি—মাহবুবুর রহমান ..
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করব বিএনপি—মাহবুবুর রহমান ..
ছবি: সংগৃহীত
বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে..... মাহবুবুর রহমান 
 
 
উপজেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে ।  জনগন দীর্ঘ সতের বছর ভোট দিতে পারে নাই। 
ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে।
 
শনিবার ধর্মপাশা উপজেলায় গণসংযোগ ও সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াবন্দ গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি একথা বলেন। 
 
তিনি বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের । আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। নারীদের নিয়ে তিনি বলেন, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। দেশনেত্রী নারী শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন । বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ায় চলতে হবে না।  তিনি আরও বলেন,  আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার শৈশব কেটেছে। আমি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলবদ্ধতা, যোগাযোগ , স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই । আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই । 
 
গণসংযোগ ও উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস,উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক , উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য সোহেল তাজ, কবির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
 
 
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator