উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলামের সততা, পরিশ্রম ও মানবিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা !
মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক
কটিয়াদী উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাঈদুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তিনি সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন— উন্নয়ন, জনসেবা ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তিনি কটিয়াদীকে এগিয়ে নিচ্ছেন এক নতুন উচ্চতায়।
দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সমস্যার সমাধান, সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কার্যক্রমে যে আন্তরিকতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে কটিয়াদী আজ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে—এটাই বাস্তবতা।
কিন্তু দুঃখজনক বিষয় হলো, কিছু কূটনীতিবাজ, হিংসাপরায়ণ ও স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর সুনাম নষ্ট করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই চক্রান্তকারী মহল কখনোই সমাজের কল্যাণ চায় না। তারা অন্ধ হিংসা ও বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাসী।
আমরা সমাজের সচেতন নাগরিক হিসেবে এমন অপপ্রচার ও কূটনীতির তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
জনগণের সেবায় যারা নিবেদিত, তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
জনাব মোঃ মাঈদুল ইসলাম তাঁর কাজ ও সততার মাধ্যমে প্রমাণ করেছেন—ভালো কাজ করলে বাধা আসবেই, কিন্তু সত্যকে থামানো যায় না।
তাঁর নেতৃত্বে কটিয়াদী আরও আলোকিত হবে, মানবতা ও উন্নয়নের পথে অগ্রসর হবে—এই আমাদের বিশ্বাস ও প্রত্যাশা।
যারা অন্যায়ভাবে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশে শুধু একটি বার্তাই যথেষ্ট—
সময় থাকতে ভালো হয়ে যান, কারণ সত্য কখনো হার মানে না।