ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক..

Abdus Samad avatar   
Abdus Samad
ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক..
ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক..
ছবি: সংগৃহীত
ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের উঠান বৈঠক

জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের পক্ষে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হকের সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী।

উঠাব বৈঠকে বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, সোহেল তাজ, কবির আহমেদ খান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, ছাত্রদল নেতা তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক  আব্দুর রহমান বাদল , আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত মো. সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ  সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator