বেনাপোলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বেনাপোলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
বেনাপোলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিমুল শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৭ অক্টোবর ২০২৫ তারিখে এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে ফাঁড়ি..

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে বেনাপোল পৌরসভাধীন রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনের ভবেরবেড়গামী কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা মোঃ আজিমুল শেখ (৪৫)-এর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচর থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে এসআই খায়রুল ইসলাম থানায় উপস্থিত হয়ে ঘটনাটি সম্পর্কে একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আজিমুল শেখের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে একই দিন (০৭ অক্টোবর ২০২৫) পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয়:
নাম: মোঃ আজিমুল শেখ (৪৫)
পিতার নাম: তোরাপ শেখ
ঠিকানা: গ্রাম- ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator