কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান..

বাগেরহাট প্রতিনিধি avatar   
বাগেরহাট প্রতিনিধি
কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান..
কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান..
ছবি: সংগৃহীত
কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান

চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেছেন, “একটা সফল রেজাল্ট কার্ডের চেয়ে একজন সার্..

কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, যোগ্যতা ভিত্তিক শিক্ষা চাই” — এম নজরুল ইসলাম খান

চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেছেন, “একটা সফল রেজাল্ট কার্ডের চেয়ে একজন সার্থক শিক্ষার্থী অনেক বেশি মূল্যবান।”

তিনি বলেন, বর্তমান সময়ে অনেক অভিভাবক কেবল পরীক্ষার ভালো ফলের দিকেই বেশি নজর দিচ্ছেন, কিন্তু সন্তানের নৈতিকতা, আচরণ ও মননের বিকাশের দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে। ভালো রেজাল্ট মানেই ভালো শিক্ষা নয়—সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার আসল উদ্দেশ্য।

নজরুল ইসলাম খান আরও বলেন, অভিভাবকদের উচিত শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সন্তানের পড়াশোনা, উপস্থিতি ও আচরণ বিষয়ে সচেতন থাকা। তিনি মনে করেন, নাম্বারের চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ; কারণ শিক্ষা মানুষকে যোগ্য করে, কেবল প্রতিযোগিতায় এগিয়ে দেয় না।

শেষে তিনি বলেন, “ভালো পরীক্ষার্থীর চেয়ে ভালো শিক্ষার্থী দরকার—যে শুধু বই নয়, জীবনের শিক্ষা গ্রহণ করে সমাজে অবদান রাখতে পারে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator