জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের মতবিনিময় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের মতবিনিময়

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের মতবিনিময়
জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের মতবিনিময়
ছবি: সংগৃহীত
জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের মতবিনিময়

 

‎সুনামগঞ্জ—১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 


‎‎সোমবার বিকালে জামালগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির মাধ্যমে একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান।

তিনি বলেন, আমার অগ্রাধিকার থাকবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওরাঞ্চলের উন্নয়ন। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। হাওরে দেশীয় মাছের সংকট তৈরি হয়েছে, তাই মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডারে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে এ অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরলে হাওরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। আমার বিশ্বাস, আপনাদের পরামর্শ আমার রাজনৈতিক জীবনে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

 


‎তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, লুটপাট বা অনিয়মে জড়িত তাদের কোনো দায় নেবে না। আমি বিশ্বাস করি, দল ক্লিন ইমেজের, সৎ, যোগ্য ও সমাজে গ্রহণযোগ্য নেতৃত্বকেই মনোনয়ন দেবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator