“ড্রেজারের শব্দে কাঁপছে কর্ণফুলী, প্রতিবাদে রাঙ্গুনিয়াবাসী | আই নিউজ বিডি

“ড্রেজারের শব্দে কাঁপছে কর্ণফুলী, প্রতিবাদে রাঙ্গুনিয়াবাসী

কর্ণফুলী চট্টগ্রামের প্রাণ, রাঙ্গুনিয়ার গর্ব। এই নদী ঘিরে গড়ে উঠেছে এলাকার কৃষি, সংস্কৃতি ও জীববৈচিত্র্য। অথচ আজ সেই কর্ণফুলী নদী ধ্বংসের মুখে। ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙন..
Eidok-এ শেয়ার
“ড্রেজারের শব্দে কাঁপছে কর্ণফুলী, প্রতিবাদে রাঙ্গুনিয়াবাসী
ছবি: সংগৃহীত
 
 
নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া:
 
কর্ণফুলী চট্টগ্রামের প্রাণ, রাঙ্গুনিয়ার গর্ব। এই নদী ঘিরে গড়ে উঠেছে এলাকার কৃষি, সংস্কৃতি ও জীববৈচিত্র্য। অথচ আজ সেই কর্ণফুলী নদী ধ্বংসের মুখে। ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙন, ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ।
 
এই পরিস্থিতিতে কর্ণফুলী নদী রক্ষায় ফুঁসে উঠেছে রাঙ্গুনিয়াবাসী। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাখালী চত্বরে “রাঙ্গুনিয়া সচেতন ছাত্র সমাজ” ও স্থানীয় জনগণের উদ্যোগে এক বিশাল অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের নিকট চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
 
চার দফা দাবির মধ্যে রয়েছে—
 
• কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ;
• উপজেলা প্রশাসনের নেতৃত্বে নদী রক্ষা কমিটি গঠন;
• হুমকির মুখে থাকা বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় স্থায়ী নিরাপত্তা বাঁধ নির্মাণ;
•অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
 
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন,
“নদী আমাদের প্রাণ। এই নদী বাঁচলে আমরা বাঁচব। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”
 
স্থানীয়রা অভিযোগ করেন, চন্দ্রঘোনা, কদমতলী, কোদালা, সরফভাটা, বেতাগী ও শিলক ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ড্রেজার মেশিন বসিয়ে রাতদিন বালু তোলা হচ্ছে। এতে নদীর তীর ভাঙছে, ঘরবাড়ি ও মসজিদ-মাদ্রাসা হুমকির মুখে পড়ছে।
 
রাস্তাঘাটে ধুলাবালিতে হাঁপানিসহ নানা রোগে ভুগছে এলাকার শিশু ও বৃদ্ধরা। ছাত্রনেতারা বলেন, “রাতভর ড্রেজারের বিকট শব্দে মানুষের ঘুম হারাম হয়ে গেছে, ফসলি জমি ফেটে যাচ্ছে, নদীর চর বিলীন হচ্ছে।”
 
 বেতাগিতে মানববন্ধন ও ক্ষোভ-
৩ অক্টোবর শুক্রবার বেতাগি এলাকায় সর্বস্তরের মানুষ মানববন্ধন করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানায়। কিন্তু স্থানীয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।
বেতাগির কৃষক আজিজ বলেন,
“রাতের বেলায় ড্রেজারের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ফসলি জমিতে ফাটল ধরছে। শিশুরা আতঙ্কে ঘুমাতে পারে না।”
 
 
আন্দোলনকারীরা অভিযোগ করেন, “প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে নদীতে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এমনকি মহাল ইজারা দিয়ে বালু ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।”
 
 
 প্রশাসনের অবস্থান
 
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন,
“কর্ণফুলী নদীর দুটি স্পটে জেলা প্রশাসনের অনুমোদিত বালুমহাল রয়েছে। তবে কোথাও ড্রেজার ব্যবহারের অনুমতি নেই। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ রাঙ্গুনিয়া প্রশাসন ইউএনও নেতৃত্বে ছাত্রদের নিয়ে বিভিন্ন জায়গায় কর্ণফুলী নদীর আশে পাশে অভিযানে নামতে দেখা যায়,আজ ৬ই অক্টোবর সোমবার ইউএনও নির্দেশে রাঙ্গুনিয়া ফুলবাগিচা দুলাল মাস্টারের বাড়ি সামনে ড্রেজার সহ অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কঠোর হুশায়ারি দেন।
 
 জনতার প্রত্যাশা
 
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের দৃঢ় পদক্ষেপ ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কর্ণফুলী নদীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব।
তারা বলেন, “এই নদী শুধু পানি নয়—এটাই আমাদের ইতিহাস, জীবন ও ভবিষ্যৎ। কর্ণফুলীকে বাঁচানো মানে রাঙ্গুনিয়ার অস্তিত্বকে টিকিয়ে রাখা।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল আন্তর্জাতিক চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 54 ভিউ আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  আন্তর্জাতিক আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  44 ভিউ সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ আন্তর্জাতিক সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 83 ভিউ বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 62 ভিউ কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা আন্তর্জাতিক কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 71 ভিউ কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল আন্তর্জাতিক কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল 87 ভিউ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি আন্তর্জাতিক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি 73 ভিউ