জামালগঞ্জে ৪৪ মাসে যক্ষায় মৃত্যু-২৪ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে ৪৪ মাসে যক্ষায় মৃত্যু-২৪

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ৪৪ মাসে যক্ষায় মৃত্যু-২৪
জামালগঞ্জে ৪৪ মাসে যক্ষায় মৃত্যু-২৪
ছবি: সংগৃহীত
জামালগঞ্জে ৪৪ মাসে যক্ষায় মৃত্যু-২৪

 

অনুসন্ধানী রিপোর্টার::
হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার অবহেলিত জনপদ জামালগঞ্জে বর্তমানে আড়াই লক্ষাধিক জনগোষ্ঠীর বসবাস। ৬টি ইউনিয়নের ২ শতাধিক গ্রামের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় পাগনার হাওরে বসবাস করছে সর্ববৃহৎ ইউনিয়ন ফেনার বাঁক ও হালির হাওরের বেহেলী ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রামের লোকজন । যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে এই দুর্গম জনপদের নাগরিকরা সরকারের বিভিন্ন উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত রয়েছে । 
অতীতের মানুষের জীবন ঘাতক ব্যাধি যক্ষা থেকে এখন রক্ষা পাওয়া যায় বা সুনিশ্চিত বিনামূল্যে সুচিকিৎসা আছে তা আজও মানুষের দুরগোড়ায় পৌঁছাতে পারছেনা। সরকারের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিরে সাথে পালাবদলে কয়েকটি এনজিও  ব্র্যাক ও হীড বাংলাদেশ এর কর্মীর মাধ্যমে কাজ করলেও লোকবলের অভাবে অসচেতন জনগোষ্ঠীর কাছে যক্ষা ভাল হয়, যক্ষার সুচিকিৎসা আছে, সেই প্রচার প্রচারণা পৌছে নাই । জামালগঞ্জ উপজেলার সরকারি যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি টিবি এন্ড লেপ্রসি কন্ট্রোলএসিসষ্ট্যান্ট ( টিএলসিএ) সুমন কুমার পাল বিগত ৪৪ মাসের এক প্রতিবেদন উল্লেখ করেন , ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ আগষ্ট ২০২৫ পর্যন্ত ৪৪ মাসে গোটা উপজেলায় সন্দেহজনক মনে করে কফ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৩১ জন নারী, পুরুষ ও শিশু কিশোরকে । এর মধ্যে পুরুষ ৭০৫৯ জন ও মহিলা ৫১৭২ জন । যক্ষায় সনাক্ত হয়েছে  ১১ শত ৩২ জন যাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মৃত্যু বরন করেছে ২৪ জন । টিএলসিএ সুমন কুমার পাল  ও মেডিকেল টেকনোলজিষ্ট কৃষ্ণ কুমার হালদারের সমন্বিত তথ্য থেকে জানা যায় , 
২০২২ সালে কফ পরীক্ষা করা হয়েছিল ৪০৩৫ জনকে , রোগী সনাক্ত হয়েছে ৩২৩ জন মৃত্যু  হয়েছে ১৫ জন । ২০২৩ সালে কফ পরীক্ষা করা হয়েছে ৪৬৯৯ জন, রোগী সনাক্ত হয়েছে ৩৩৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের । ২০২৪ সালে কফ পরীক্ষা করা হয়েছে  ২৩৩৬ জন, রোগী সনাক্ত হয়েছে ২৭৮ জন, মৃত্যু হয়েছে ০২ জনের, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ১১ মাসে কফ পরীক্ষা  হয়েছে ১১৬১ জন , রোগী সনাক্ত হয়েছে ১৯৭ জন , কিন্তু চলতি বছর শেষ না হওয়া পর্যন্ত উক্ত প্রতিবেদনে মৃতের সংখ্যা সংযোজন করা হয়নি । 
সরকারের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়ক এনজিও প্রতিষ্টান হীড বাংলাদেশ এর জামালগঞ্জ উপজেলার মাঠ কর্মী এফএলএস মঞ্জু রানী দে  বলেন, আমরা মাঠকর্মী ৪ জন, যথাসাধ্য চেষ্টা করছি, যোগাযোগ ব্যবস্থার কারনে কফ পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা দুরগোড়ায় পৌঁছাতে পারছিনা না । টিবি রোগীর সংখ্যা ফেনারবাঁক , বেহেলী, ও ভীমখালী ইউনিয়নে বেশী । 
মেডিকেল টেকনোলজিস্ট হালদার বলেন, টিবি বা যক্ষা পরীক্ষা করার সব ধরনের উন্নতমানের যন্ত্রাংশ সহ  জিন এক্সপার্ট ২ টি রয়েছে । শুধু জনবলের অভাবে প্রত্যন্ত এলাকার রোগীদের কাছে যেতে পারছি না। 
 ২০২৪ - ২০২৫ সালে কফ পরীক্ষা ও রোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক কমের বিষয়ে জানতে চাইরে হীড বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা কর্মকর্তা মো: হাচানুজ্জামান শাহ বলেন ,  এর আগে ব্র্যাক কাজ করেছে, তারা অনেক বড় এনজিও, জামালগঞ্জে তাদের অনেক কার্যক্রম রয়েছে । তাদের জনবলের কারনে যক্ষা নিয়ন্ত্রণে দুরগোড়ায় পৌছাতে পেরেছে । জামালগঞ্জ তথা হাওরাঞ্চলের সকল গ্রাম থেকে সন্দেহজনক সবাইকে কফ পরীক্ষা করলে প্রচুর যক্ষা রোগী সনাক্ত হবে । 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন , গ্রামের অনেক রোগী কাশিতে টিবি ধরার ভয়ে , লজ্জায় , শরমে , আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব হানীর কারনে প্রকাশ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসেনা । আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মীরা, সিএইচসিপি রাও টিবি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে । জামালগঞ্জের সচেতন মহল মনে করছেন , যক্ষার মত ঘাতক ব্যাধিকে নির্মুল করতে সরকারের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মী , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠকর্মী , সিএইচসিপিদের নিয়ে প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মুলক উঠান বৈঠক করা অতীব গুরুত্বপূর্ণ ও জরুরি । প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে টিবি রোগী সংগ্রহ করে জামালগঞ্জ টিবি মুক্ত করতে সবার সহযোগিতা কাম্য।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator