বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না — মাহবুবুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না — মাহবুবুর রহমান..

Abdus Samad avatar   
Abdus Samad
বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না — মাহবুবুর রহমান..
বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না — মাহবুবুর রহমান..
ছবি: সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না — মাহবুবুর রহমান

 

আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ  প্রতিনিধি ::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত সতের বছর ধরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন, জেল-জুলুম চালালেও বিএনপিকে জনগণের ভালোবাসা থেকে দূরে রাখতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

মাহবুবুর রহমান বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপিকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এসব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

তিনি সতর্ক করে বলেন, তারেক রহমান স্পষ্ট করে বলেছেন—চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিএনপিতে ঠাঁই হবে না। যাদুকাটা নদীসহ নৌপথে অবৈধভাবে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

স্থানীয় সম্পদ ব্যবহারের দিকেও তিনি গুরুত্বারোপ করে বলেন, টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, বালু-পাথর ও মৎস্য সম্পদকে সঠিক পরিকল্পনায় কাজে লাগিয়ে যুব সমাজ, কৃষক-শ্রমিকসহ মেহনতী মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।

নিজের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সামনের সারিতেই ছিলেন। বিশ্বাস করেন, দল তাকে মূল্যায়ন করবে। তবে বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া।

এ সময় বক্তব্য রাখেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, এডভোকেট শাহিনুর রহমান, নবী হোসেন, নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator