সাচনা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে ইকবাল হাসানের শারদীয় শুভেচ্ছা বিনিময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাচনা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে ইকবাল হাসানের শারদীয় শুভেচ্ছা বিনিময়..

Abdus Samad avatar   
Abdus Samad
সাচনা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে ইকবাল হাসানের শারদীয় শুভেচ্ছা বিনিময়..
সাচনা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে ইকবাল হাসানের শারদীয় শুভেচ্ছা বিনিময়..
ছবি: সংগৃহীত
সাচনা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে ইকবাল হাসানের শারদীয় শুভেচ্ছা বিনিময়

জামালগঞ্জ প্রতিনিধি::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের দিক নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলা বিএনপি ও সিলেট বিভাগীয় নেতাদের নির্দেশে সাচনা বাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তরুণ সমাজ সেবক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসান।

এসময় তিনি সনাতনী ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে মিলিতভাবে এ উৎসব উদযাপনের মধ্য দিয়েই প্রকৃত অসাম্প্রদায়িক চেতনা ফুটে ওঠে।

স্থানীয় নেতাকর্মীরাও তার সাথে উপস্থিত থেকে পূজামণ্ডপে আগত সবাইকে শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator