বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের অনিয়মের অভিযোগ এলাকাবাসীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের অনিয়মের অভিযোগ এলাকাবাসীর..

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের  অনিয়মের অভিযোগ এলাকাবাসীর..
বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের  অনিয়মের অভিযোগ এলাকাবাসীর..
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ থেকে দেওয়ানগঞ্জগামী আঞ্চলিক সড়কের জব্বারগঞ্জ বাজার অংশে চলমান সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার পর সম্প্রতি ..


স্থানীয় সূত্র জানায়, গত ২৪ আগস্টের পর থেকে সড়কের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় কিছু প্রভাবশালী নেতাদের চাপের মুখে কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে তিনি নিরুপায় হয়ে দলের কয়েকজন পদধারী নেতাদের মাধ্যমে কাজটি শেষ করার দায়িত্ব অর্পণ করেন।

কিন্তু নতুনভাবে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা মানসম্মত সামগ্রী না ব্যবহার করে সড়কের কাজে নাম্বারবিহীন ইট-খোয়া ও নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এতে সড়কটি নির্মাণের পর অল্প সময়েই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সড়কটির কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছি। কিন্তু যেভাবে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে, তাতে কয়েক মাসও টিকবে না।”

একইভাবে জব্বারগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল জানান, “এটি বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জের প্রধান সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করে। যদি মানসম্মত কাজ না হয়, তবে সরকারি অর্থের অপচয় হবে এবং আমাদের ভোগান্তি আরও বাড়বে।”

এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনগণের দাবি, রাজনৈতিক পরিচয় বা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দুর্নীতি করে কোনোভাবেই নিম্নমানের সড়ক নির্মাণ করা যাবে না।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator