গাজা ত্রাণ নৌযান আটক, ৩৭ দেশের ২০০ অধিকারকর্মী ইসরায়েলের হাতে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজা ত্রাণ নৌযান আটক, ৩৭ দেশের ২০০ অধিকারকর্মী ইসরায়েলের হাতে..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
গাজা ত্রাণ নৌযান আটক, ৩৭ দেশের ২০০ অধিকারকর্মী ইসরায়েলের হাতে..
গাজা ত্রাণ নৌযান আটক, ৩৭ দেশের ২০০ অধিকারকর্মী ইসরায়েলের হাতে..
ছবি: সংগৃহীত
ইসরায়েল গাজার উপকূলে ত্রাণ নৌযান আটক করেছে, ৩৭ দেশের ২০০ জনের বেশি অধিকারকর্মী গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ ও মানবিক সহায়তা পৌঁছানোর অধিকার নিয়ে আলোচনা চলছে।..

মোঃ নুরুল্লাহ  

(অভয়নগর, যশোর) প্রতিনিধি )

ইসরায়েল গাজার উপকূলে মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে। এ ঘটনায় ৩৭টি দেশের ২০০ জনের বেশি অধিকারকর্মী গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে নৌবাহিনী এই নৌযানগুলো থামায়। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন, যেমন স্পেন, ইতালি, তুরস্ক ও মালয়েশিয়া। তবে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি নিশ্চিত হয়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নৌযানগুলো অবরোধ ভাঙার চেষ্টা করছিল, যা আন্তর্জাতিক আইনে বেআইনি। অন্যদিকে, ফ্লোটিলার পক্ষ দাবি করছে, এটি মানবিক সহায়তা পৌঁছানোর বৈধ প্রচেষ্টা।

আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা এবং আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছানোর অধিকার নিয়ে আলোচনাও তীব্র হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator