বোচাগঞ্জে মাদক ও চাঁদাবাজির ছড়াছড়ি: প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি | আই নিউজ বিডি

বোচাগঞ্জে মাদক ও চাঁদাবাজির ছড়াছড়ি: প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি

****
Eidok-এ শেয়ার
বোচাগঞ্জে মাদক ও চাঁদাবাজির ছড়াছড়ি: প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি
ছবি: সংগৃহীত

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌরসভায় মাদক ও চাঁদাবাজির প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তরুণ প্রজন্ম আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

 

অভিযোগে জানা যায়, সেতাবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কামারপাড়া মৌজার একটি আমবাগানে প্রায় ২৪ ঘণ্টা ধরে মাদকসেবীরা মাদক সেবন করে থাকে। এছাড়াও পৌরসভার হাজির মোড় সংলগ্ন বন-জঙ্গলে চলছে রমরমা মাদক ব্যবসা ও সেবন। এসব কারণে স্থানীয় অভিভাবকরা প্রতিনিয়ত লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হচ্ছেন নিজেদের মাদকাসক্ত সন্তানদের হাতে।

 

১ নং ইউপি নাফানগর বড়সুলতানপুর অধীনে পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার মাদক সম্রাজ্ঞী ও জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি হাজারো অপরাধের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছে বলে ওই এলাকা সূত্রে জানা গেছে। স্বামী আঃ আলিম (পিতা মৃত হাফিজ উদ্দিন) ও বডিগার্ড আঃ মালেক ওরফে চৌধুরী (পিতা মৃত মছির উদ্দিন) সহ নাম না জানা আরও অনেকের সহযোগিতায় ওই জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে। কেউ যদি পুলিশ হাতে ধরা পড়ে, তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দেয়। উঠন্ত বয়সী কিশোরী মেয়েদের দিয়ে দেহব্যবসা করানো, এমনকি স্বামীর ঘর থেকে বিবাহিত নারীদের সংসার ভেঙে এনে তাদের দিয়েও দেহব্যবসা চালানো—এগুলো তার নিয়মিত কাজ বলে অভিযোগ রয়েছে। পার্শ্ববর্তী এলাকায় নারী লোভীদের নিকট মোটা অংকের টাকার লোভে নারীদের বিক্রি করাও তার নেশার মতো অভ্যাসে পরিণত হয়েছে।

 

এছাড়া অভিযোগ রয়েছে, সরকারি অনুদানের বাড়ির মালামাল আত্মসাৎ করার ঘটনাতেও সে জড়িত। এখানেই শেষ নয়, থানা সূত্রে জানা গেছে, অটো চুরির অভিযোগও রয়েছে ওই জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরির বিরুদ্ধে। অথচ বোচাগঞ্জ থানা পুলিশ এখনো কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সঠিক তদন্ত না হওয়ায় বছরের পর বছর এসব অপরাধ ধামাচাপা পড়ে আছে।

 

এলাকাবাসীর দাবি, বোচাগঞ্জ থানার ওসির জোরালো কোনো ভূমিকা দৃশ্যমান নয়। মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

বোচাগঞ্জ উপজেলায় রয়েছে মোট ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ৯টি করে ওয়ার্ড রয়েছে।

 

১ নং নাফানগর ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

২ নং ইশানিয়া ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

৩ নং মোর্শিদহাট ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

৪ নং আটগাঁও ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

৫ নং ছাতইল ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

৬ নং রানগাঁও ইউনিয়ন - ৯টি ওয়ার্ড

 

সেতাবগঞ্জ পৌরসভা - ৯টি ওয়ার্ড

 

বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরে ৩৬৪ টি মাদক স্পট রয়েছে যা পুলিশে ধরাছোঁয়ার বাইরে।

 

স্থানীয়দের মতে, বোচাগঞ্জ থেকে মাদক নির্মূল করতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপ একান্ত জরুরি। তাদের প্রত্যাশা, ইউএনও সাহেব সরাসরি উদ্যোগ নিলে সমাজের তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

 

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Misdaad মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 86 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Misdaad কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Misdaad আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Misdaad থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Misdaad সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Misdaad কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views