পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন..
পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পূজা মন্ডপ পরিদর্শন..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

উৎসব মুখর পরিবেশে ও নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাউদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ প্রতিদিন বিভিন্ন পুজামন্ডব মনিটরিং করছেন। 

সেই সাথে উপজেলা বিভিন্ন  গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি  প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে পুজামন্ডপ গুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জনিত বিষয়ে খোঁজ খবর নিতে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজ মঙ্গলবার বিকেলে পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস এক গণমাধ্যম কর্মীদের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। তিনি পুজা মন্ডপের কমিটি ও নিরাপত্তায় দায়িত্বরত সদস্যদের সাথে কথা বলে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে মর্মে পরিদর্শন বহিতে মন্তব্য করেন।
এ সময় পাঁচবিবি প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক করতোয়ার বাগজানা প্রতিনিধি দুলাল অধিকারী, কোষাধ্যক্ষ ও  দৈনিক ভোরের আলোর সাংবাদিক সাখাওয়াত হোসেন, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের পাঁচবিবি প্রতিনিধি আকতার হোসেন বকুল, দৈনিক ইনকিলাবের পাঁচবিবি প্রতিনিধি মোঃ বাবুল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি আল কারিয়া চৌধুরী, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সহ আরো অনেকে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator