বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!..
বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!..
ছবি: সংগৃহীত
বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!..

বাজিতপুরে জেলা প্রশাসন ও গণ অধিকার পরিষদের জেলা শীর্ষ নেতৃবৃন্দ পূজা মণ্ডল পরিদর্শন করেন!

 

 

 কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। একইদিনে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

পরিদর্শন ও সাক্ষাৎ কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার, বাজিতপুর থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

অন্যদিকে, গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হরযত আলী অভি, নেতৃত্বে, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মো. সোহাগ মিয়া, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানসহ স্থানীয় গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের প্রমুখ। 

 

প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন—

“শারদীয় দুর্গোৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট।”

 

এ সময় পুলিশ সুপার হাসান চৌধুরী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাতে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন। নির্বাহী অফিসার নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজ উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

দিনব্যাপী এসব কার্যক্রমে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বিত উপস্থিতি বাজিতপুরে এক শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

 

---

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator