গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক… | আই নিউজ বিডি

সিলেট

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক, উন্নয়নের আশ্বাস

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।..
Eidok-এ শেয়ার
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক, উন্নয়নের আশ্বাস
ছবি: সংগৃহীত

 (২৯ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবা খাতের সার্বিক উন্নয়ন এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা ও আশ্বাস প্রদান করেন।

হাসপাতালের পরিকাঠামো ও সেবার মান উন্নয়নের অংশ হিসেবে জেলা প্রশাসক চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্য নিয়োগের বিষয়ে আশ্বাস দেন। পাশাপাশি তিনি পুরাতন ভবনের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনকে উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ