যশোরে ‘সরদার ট্রাভেলস’ বাসের হেলপার বাপ্পী সরদার হত্যা মামলায় সহকর্মী রানা সরদারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, পতিতাপল্লীর এক নারীর সাথে প্রেমঘটিত বিরোধের জেরে বাপ্পীকে হত্যা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা জানান, ২০২৪ সালের ১৫ নভেম্বর রাতে খুলনা বাসস্ট্যান্ডে নিজের বাসে ঘুমিয়ে থাকা বাপ্পীকে রানা জানালা দিয়ে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
পরে পুলিশ রানা সরদারকে আটক করে এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। নিহত বাপ্পীর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট