জামালগঞ্জ প্রতিনিধি ::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, “ধানের শীষের পক্ষে হাওরে গণজোয়ার উঠেছে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করছেন। হাওরবাসীর উন্নয়ন তারেক রহমানের প্রধান লক্ষ্য।”
শনিবার দিনব্যাপী জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। হাওরের কৃষকদের জীবনমান উন্নয়নে তিনি গবেষণা সেল গঠন করেছেন। শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছেন। আমি দলের মনোনয়ন চাইবো, আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “কোনো অন্যায়ের সঙ্গে আপস করি না। আমি আপনাদের সন্তান হিসেবে সংসদে কথা বলতে চাই।”
গণসংযোগের পাশাপাশি মাহবুবুর রহমান পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “আপনাদের খোঁজখবর নিতে এসেছি। শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে উদযাপন করুন। এ দেশে আমার যেমন অধিকার আছে, আপনাদেরও সমান অধিকার রয়েছে। তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপের খোঁজ নেওয়া হচ্ছে।”
এদিনের লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, মো. আজিজুর রহমান, নবী হোসেন, ফরিদ মিয়া তালুকদার, নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, এমরান হোসেন রুবেল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ভীমখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখঞ্জী, নজির আলি, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, আহ্বায়ক আব্দুস সহিদ ছবর আলীসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।