আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে প্রায় কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পেঁয়াজ হাটি থেকে তেঁতুলতলা পর্যন্ত আরসিসি ড্রেন, কেন্দ্রীয় মসজিদ থেকে তেঁতুলতলা পর্যন্ত আরসিসি রাস্তা,তেঁতুলতলা থেকে পেঁয়াজ হাটি পর্যন্ত আরসিসি রাস্তা, পেঁয়াজ হাটি থেকে তরকারি হাটা পর্যন্ত আরসিসি রাস্তাসহ তরকারি পট্টিতে একটি সেড নির্মাণ।এছাড়াও তেঘরিয়ায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সকল কাজের উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল জলিল, দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুব জামায়তের সভাপতি সুমন শেখ , বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং ওয়ার্ড সেক্রেটারি সবুজ আলী , ৮নং ওয়ার্ড যুব জামায়তের সভাপতি সোহেল রানা , যুব জামায়তের ইউনিয়ন সহকারী আব্দুল আলীম, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা রুস্তম আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং ওয়ার্ড সভাপতি আবু তালেবসহ শতাধিক এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যাতায়াত সহজ হবে।