কটিয়াদী আচমিতা বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা!
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনী কার্যক্রম চলাকালীন কোন সাংবাদিক বাজার প্রাঙ্গণে অবস্থান করতে পারবে না—এমন নির্দেশ দিয়েছেন কটিয়াদী মডেল থানার তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন চলাকালীন সাংবাদিকদের দোকান ও ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের পরিপন্থী।
অন্যদিকে, তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহর এই নির্দেশনা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের উপস্থিতি অপরিহার্য, সেখানে সাংবাদিকদের নিষিদ্ধ করা অত্যন্ত অযৌক্তিক ও সন্দে
হজনক।