শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান..

Abdus Samad avatar   
Abdus Samad
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান..
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ  প্রতিনিধি ::
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসব সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিক এবং জাতি হিসেবে আমাদের ঐক্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করুক।”

তিনি আরও আশা প্রকাশ করেন, শারদীয় এই উৎসবকে ঘিরে সকল ধর্ম-বর্ণের মানুষ পরস্পরের পাশে থাকবে এবং শান্তি-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator