বোচাগঞ্জে বালু মহলে চলছে অবাধ বালু চুরি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে বালু মহলে চলছে অবাধ বালু চুরি

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে বালু মহলে চলছে অবাধ বালু চুরি
বোচাগঞ্জে বালু মহলে চলছে অবাধ বালু চুরি
ছবি: সংগৃহীত
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোদালকাটি বালু মহলে নিত্যদিন চলছে অবাধ বালু চুরি। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব মেম্বারের নিজস্ব ট্রাক্টরের মাধ্যমে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।

 

এভাবে বালু চুরির কারণে একদিকে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জনপথ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

 

স্থানীয় সচেতন মহল বিষয়টি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator