নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (Proportional Representation) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন— সাবেক আমীর মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মোসলেম উদ্দিন, সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মাহিন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার সুরক্ষার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে।”
তাঁরা আরও জানান, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় জামায়াত আন্দোলন অব্যাহত রাখবে। দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।