সাত বছর পর গকসু নির্বাচন, নেতৃত্বে মৃদুল-রায়হান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাত বছর পর গকসু নির্বাচন, নেতৃত্বে মৃদুল-রায়হান

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাত বছর পর গকসু নির্বাচন, নেতৃত্বে মৃদুল-রায়হান
সাত বছর পর গকসু নির্বাচন, নেতৃত্বে মৃদুল-রায়হান
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

 

 

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের মো. রায়হান খান। 

শুক্রবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এ সময় কমিশনের অপর সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে বিজয়ী ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট।

জিএস পদে মো. রায়হান খান বিজয়ী হয়েছেন, শিবির সমর্থিত এই প্রার্থী পেয়েছেন ১১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান ৮১০ ভোট পেয়েছেন। 

এজিএস পদে ১৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সামিউল হাসান শোভন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির ১২৩৯ ভোট পেয়েছেন। 

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম, তিনি পেয়েছেন ১৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ১৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ। সহ-ক্রীড়া সম্পাদক পদে ১৩০৭ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোহান বিজয়ী হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ।
সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীশা চাকমা।

দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার বিজয়ী হয়েছেন ১১০৮ ভোট পেয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস।

সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর।

পাঁচটি অনুষদে যথাক্রমে কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির।
এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান, মিনতুজ আক্তার মিম। 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মেহেরুন খিলজি মিতু, মো. ইমদাদুল হক মিলন।

এছাড়া স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে দুইজন বিজয়ী হয়েছেন। তারা হলেন- নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

এর আগে, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসু নির্বাচনের ভোটগ্রহণ। পরে প্রায় ১২ ঘণ্টা ধরে টানা ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়। এতে ভোটার ছিলেন ৪৬৭২ জন। এরমধ্যে ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

২০১৩ সালে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০১৮ সালে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় সাত বছর পর চতুর্থবারের মতো গকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। দিনভর ভোটগণনা ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তায় প্রায় চারশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator