ট্রান্সফরমার পুড়ে বন্ধ ঘোড়াশাল সাবস্টেশন, ৬ ঘণ্টা ভোগান্তি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ট্রান্সফরমার পুড়ে বন্ধ ঘোড়াশাল সাবস্টেশন, ৬ ঘণ্টা ভোগান্তি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ট্রান্সফরমার পুড়ে বন্ধ ঘোড়াশাল সাবস্টেশন, ৬ ঘণ্টা ভোগান্তি..
ট্রান্সফরমার পুড়ে বন্ধ ঘোড়াশাল সাবস্টেশন, ৬ ঘণ্টা ভোগান্তি..
ছবি: সংগৃহীত
ট্রান্সফরমার পুড়ে বন্ধ ঘোড়াশাল সাবস্টেশন, ৬ ঘণ্টা ভোগান্তি

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর পলাশে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার পুড়ে যায় এবং নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েন স্থানীয় জনগণ। তবে প্রায় ৬ ঘণ্টা পর বিকল্প লাইনের মাধ্যমে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, “হঠাৎ সাবস্টেশনের জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে তা নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator