পার্বতীপুরে ১১১ জনকে কারিতাসের আর্থিক সহায়তা | আই নিউজ বিডি

পার্বতীপুরে ১১১ জনকে কারিতাসের আর্থিক সহায়তা

****
Eidok-এ শেয়ার
পার্বতীপুরে ১১১ জনকে কারিতাসের আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্বরে আয়মূলক কার্যক্রমের জন্য ১১১ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এছাড়া উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি এনোস সরেন, সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা সীমা মূর্মু প্রমুখ।

 

কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের সিএমএলআরপি প্রকল্পের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।

 

কর্মসূচির আওতায় ৮০ জন গ্রামীণ উপকারভোগীকে আয়মূলক গরু, ছাগল, হাঁস-মুরগি পালন এবং সমন্বিত সবজি চাষে সহায়তা দেওয়া হয়। এছাড়া ৩১ জনকে ভ্যানচাল, মুদি, দর্জি, সেলুন দোকান ও মাছ চাষসহ বিভিন্ন অন-ফার্ম কার্যক্রমে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়।

 

কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

 

 

Komentari 0

Nema komentara

povezani članci

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 106 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর ostalo মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views