যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল | আই নিউজ বিডি

দিনাজপুর

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

****
Eidok-এ শেয়ার
যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের অপমানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা একরামুল হক আবির। তিনি বলেন,

 

> “স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার মাটিতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের কোনো স্থান হবে না। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

 

 

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মো. আরিফ মুন, মো. রেজাউল ইসলাম, মো. নিশাত, মো. তাফসিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন।

 

 

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Misdaad মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 86 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Misdaad কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Misdaad আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Misdaad থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Misdaad সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Misdaad কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views