ধুনটে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু: আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধুনটে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু: আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
ধুনটে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু: আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা..
ধুনটে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু: আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা..
ছবি: সংগৃহীত
রিপোর্টার - মো.হামিদুল ইসলাম গলাচিপা, পটুয়াখালী।

স্টাফ রিপোর্টার, গলাচিপা (পটুয়াখালী ):

বগুড়ার ধুনট উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যমুনা ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মেহেদী হাসান সজল। বিশেষ অতিথি ছিলেন ডাঃ আবু হাসনাত রেজানুর শাকিল, ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম (বাচ্চু), ধুনট মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে যমুনা ডায়াগনস্টিক সেন্টার ধুনটের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে রোগ নির্ণয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে এটি ধুনটবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, এখানে রক্ত, ইউরিন, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে, যা ধুনট উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তিকে আরও সহজ করবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator