গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভা: ঐক্যবদ্ধভাবে শামা ওবায়েদকে বিজয়ের অঙ্গীকার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভা: ঐক্যবদ্ধভাবে শামা ওবায়েদকে বিজয়ের অঙ্গীকার..

মোমরেজ আলম avatar   
মোমরেজ আলম
গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভা: ঐক্যবদ্ধভাবে শামা ওবায়েদকে বিজয়ের অঙ্গীকার..
গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভা: ঐক্যবদ্ধভাবে শামা ওবায়েদকে বিজয়ের অঙ্গীকার..
ছবি: সংগৃহীত
গট্রি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞা করেন।..

২১ সেপ্টেম্বর, রবিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় সালথার গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভা। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

কর্মীসভায় গট্রি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শামা ওবায়েদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের ভোটাধিকার রক্ষায় দলের সকল নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

 

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator