সিলেটে এক সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকে | আই নিউজ বিডি

সিলেট

সিলেটে এক সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকে

এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছ..
Eidok-এ শেয়ার
সিলেটে এক সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকে
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ায় সিলেট নগরীসহ আশপাশের অনেক এলাকাতেই এটি অনেকেই অনুভব করেননি।

আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, "ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক, সুনামগঞ্জে এবং মাত্রা ছিল ৪।"

এর আগে ঠিক এক সপ্তাহ আগে, ১৪ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টা ১১ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পটি কেবল বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ ভারত, নেপাল, মিয়ানমার, ভূটান ও চীনেও অনুভূত হয়।

পরপর দুটি ভূমিকম্পে ভূ-কম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সিলেট অঞ্চলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে ভবিষ্যতেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

স্থানীয়দের ভূমিকম্পকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ার এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা বাংলাদেশ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 2 ভিউ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ বাংলাদেশ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 39 ভিউ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 171 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 68 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 ভিউ