বরগুনার আমতলীতে প্রতিবছরের মতো এবছরও আমতলী উপজেলায় এসিআই মটরসএর আয়োজনে সোনালীকা ডে-বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ফ্রি মেডিকেল চেকআপ ও মতবিনিময় সভা ২০২৫ শনিবার সকাসকাল ১০ টায় উপজেলার ঘটখালী বালুর মাঠে বরগুনাও পটুয়াখালী জেলার পরিবেশক, মেসার্স মিজান পার্স স্টোরের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সার্ভিস ক্যাম্পেইনে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ডেপুটি ডিরেক্টর, মোঃ খায়রুল আহসান, সিনিয়র আরএসএম অরুণ কান্তি বিশ্বাস।
সার্ভিস ক্যাম্পেইনএ ফ্রি সার্ভিসের পাশাপাশি তারা ট্রাক্টর সম্পর্কে তাদের মতামত প্রদান করে যার উপর ভিত্তি করে এসিআই মটরস্ গ্রাহকদের চাহিদা পূরণে আরও সচেষ্ট থাকবে। আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত করা নিশ্চিত করণই হচ্ছে এই সার্ভিস ক্যাম্পেইন এর অন্যতম প্রধান লক্ষ্য।
এইসার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের যে শুধু ফ্রিসার্ভিস দেওয়া হয়েছে তা নয় গ্রাহকদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্রি স্বাস্থ্য পরীক্ষা গেমশো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এই সার্ভিস ক্যাম্পেইনএসকাল থেকেই প্রোডাক্ট ডিসপ্লে আর আপ্যায়নের সু-ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও বিভিন্ন প্রকার গেম শো ও গ্রাহক ফিডব্যাক এর উপরেও থাকছে বিভিন্ন পুরস্কার।সেখানে অংশংগ্রহণ করেন প্রায় ৩৫০ এর অধিক গ্রাহক এবং ৬০টির অধিক ট্রাক্টরকে সার্ভিসিং করা হয়। এছাড়াও ডেলিভারী দেওয়া হয়।
উল্লেখ্য ২০০৭ সাল থেকে এসিআই মটরস্ বাাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভুমিকা পালন করছে। এসিআই মটরস্ এর ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। এসিআই মটরস্ এর এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালীকা ট্রাক্টর দিয়ে। বর্তমানে সোনালীকার ২৬ হাজার এরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে।বিগত এগারো বছর ধরে সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর শিল্পে র্শীষস্থানে অবস্থান করছে। এই অর্জনে অন্যতম প্রধান কারণ এসিআই মটরস্ এর ৬ ঘন্টার মধ্যে অন দ্যা স্পষ্ট সার্ভিসের নিশ্চয়তা ও স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা যা নিশ্চিত করেছে সর্বোপরি গ্রাহক সন্তুষ্টি।
আমতলীতে ট্রাক্টর চালকদের ফ্রি মেডিকেল চেকআপ সোনালীকা সার্ভিস ডে অনুষ্ঠিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীতে ট্রাক্টর চালকদের ফ্রি মেডিকেল চেকআপ সোনালীকা সার্ভিস ডে অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি